বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলে ৮ এক শিশুকে ধর্ষনের চেষ্টায় দায়ের করা মামলায় জহুরুল ইসলাম(৩২) নামে এক সহযোগিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া বাশদাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জহুরুল ইসলাম ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হরিণচওড়া গ্রামের জলিলের ছেলে রবিউল ইসলাম(২৮) গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে তার এক প্রতিবেশীর মেয়েকে ফুসলিয়ে তামাক ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং লম্পট রবিউলকে আটক করেন।
খবর পেয়ে রবিউলের লোকজন শিশুটির মাকে কিলঘুসি মেরে ডান চোখ নষ্ট করে দিয়ে রবিউলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ওই দিন রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে। এ মামলার এজাহার নামীয় আসামী জহুরুলকে সোমবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গ্রেফতার করে সদর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক(এসআই) সেলিম রেজা জানান, ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা জহুরুলকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তিস্তার চরাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।