সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে শেখ কামাল ষ্টেডিয়ামে রুপালী ব্যাংক ১ম আন্তর্জাতিক প্রমীলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
সোমবার (২ এপ্রিল) সকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং লালমনিরহাট আম্পায়ার্স এন্ড স্কোরাস এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রমীলা টি-২০ ক্রিকেটের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ধোধন করেন, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ওজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, রুপালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান মজিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতারসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খেলায় নেপালের ২টি দল ও বাংলাদেশের লালমনিরহাট, সিলেট, নরসিংদি ও বিকেএসপিসহ মোট ৬টি দল অংশ নেয়।
উদ্বোধনী খেলায় লালমনিরহাট সুপার স্টার ক্লাব নেপালের আর সি ডাবলু ক্লাবকে ৪৮ রানে পরাজিত করে জয়লাভ করে। পরের খেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেপালের মিলান ক্লাব বনাম সিলেটের প্রিন্সেস ক্লাবের খেলাটি চলছিল।
এদিকে প্রথমবারের মত লালমনিরহাটে প্রমীলা ক্রিকেট উপলক্ষে জাতীয় দলের খেলোয়ারদের উপস্থিতি ক্রীড়ামোদী ও উদীয়মান খেলোয়ারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৬ই এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।