সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

লালমনিরহাটে রিপাবলিক ইসলামিক একাডেমীর দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে রিপাবলিক ইসলামিক একাডেমী নামের একটি আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নব নির্মিত দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ফরিং এর দিঘী এলাকায় আনুষ্ঠানিক ভাবে ভবনের ফলক উম্মোচন করেন এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনের পরে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর আসনের এমপি প্রবীণ আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিএমই- এর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, রিপাবলিক ইসলামী একাডেমির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান লিটন প্রমুখ
এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম বলেন, লালমনিরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এয়ারপোর্ট ও মোগলহাট স্থল বন্দর চালু করা হলে এ অঞ্চল ব্যবসা-বানিজ্যে উন্নতি হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। তিনি এয়ারপোর্ট ও স্থল বন্দর চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে শীঘ্রই লালমনিরহাটে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com