শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত

লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালীতে পুলিশের বাঁধা

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে জেলা যুবদলের র‌্যালিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হতে চাইলে কার্যালয়ের সামনেই পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশি বাধায় র‌্যালিটি পন্ড হয়ে যায় বলে দাবি করেন নেতাকর্মীরা।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা, সাধারন সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, সাংগঠনিক হম্পাদক শাহাদৎ হোসেন, পাটগ্রাম উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাবিউল ইসলাম, হাতিবান্ধা উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সম্পাদক জাহাঙ্গীর আলম আঙ্গুর, আদিতমারী উপজেলা যুবদলের সভাপতি এএইচএম ইদ্রিস আলী, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা মামলার রায়ে তারেক রহমানের সাজা এবং দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটি করা হলে অবস্থা ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া শেষে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি র‌্যালী নিয়ে বের হতে চাইলে পুলি তাতে বাঁধা দেয়। পরে কার্যালয়ের সামনেই মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com