শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে যুবদলের দুই সদস্যকে বহিস্কার

লালমনিরহাট প্রতিনিধি॥

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সদস্য মোঃ মহুবর রহমান ও পলাশ দেবকে দলীয় শৃংখলা ভঙ্গ, অসামাজিক কার্যকলাপ, মাদক মামলায় গ্রেফতার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে যুবদলের সকল পদ হইতে বহিস্কার করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে যুবদল আয়োজিত এক আলোচনা সভায় তাদেরকে বহিস্কার করা হয়।

আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসুচিতে অংশ গ্রহন না করা, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তারেক রহমানের ফরমায়েসী মামলার রায় বাতিল, জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীসহ দলীয় কর্মসুচিতে নিষ্ক্রিয়তা, অসাংগঠনিক কার্যকলাপ, দলীয় শৃংখলা ভঙ্গ, দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোসহ বহুবিধ অপরাধে অপরাধী, বার বার সতর্ক করার সর্তেও জেলা যুবদলের সাথে সমন্বয় না করে আসায় যুবদল লালমনিরহাট জেলা শাখার সদস্য মোঃ মহুবর রহমান ও পলাশ দেবকে বহিস্কার করা হলো।

এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের সভাপতি ইদ্রিস আলী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আঙ্গুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com