বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে যুবকের আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের পাঁচদিন আগেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

রোববার দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্রেন চন্দ্র বর্মন ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের পুর্ব দোলাপাড়া গ্রামের হরেস চন্দ্র বর্মনের ছেলে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল ব্রেন চন্দ্র বর্মনের। এ উপলক্ষে সকালে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিচ্ছিলেন। দুপুরে বাড়ি ফিরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার মা দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com