শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট সদর উপজেলায় স্বপন চন্দ্র (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিংবিদ্যাবাগিস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক স্বপন চন্দ্র ওই গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, সোমবার সন্ধ্যায় বাজার গিয়ে বাড়ি ফিরেনি স্বপন। পরদিন সকালে স্থানীয়রা তার বাড়ির অদূরে ফসলী জমিতে স্বপনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। হত্যার রহস্য উৎঘাটন ও ঘাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com