রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে মাদক আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মন্টু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয় বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়ার ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার চৈতন্য শিতারাম গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, মাদক পাচার ও বিক্রির অপরাধে ২০১৭ সালে লালমনিরহাট সদর থানায় মাদক ব্যবসায়ী মন্টু মিয়ার বিরুদ্ধে মামলা (নং-৩৯) দায়ের করা হয়। সেই মামলায় আদালত মন্টু মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার রায় ঘোষনার পর থেকে পলাতক ছিলেন মন্টু মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ উপজেলার কলাখাওয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com