বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে যাত্রীদের তিন চাকার প্যাডেল ভ্যানই এখন ভরসা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরে কদর বেড়েছে তিন চাকার প্যাডেল ভ্যান ও রিক্সা। পরিবহন সংকটে যাত্রীদের ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুন। তাই যাত্রীদের এখন একমাত্র ভরসা তিন চাকার প্যাডেল ভ্যান।
রোববার (৯ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা শহরসহ উপজেলা শহর গুলোতে তিন চাকার প্যাডেল ভ্যান ও রিক্সার কদর দেখা গেছে।
জানা গেছে, মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তে সড়ক দুর্ঘটনা রোধে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা চালানো বন্ধ করে দেন জেলা প্রশাসন। এ নিয়ে গত সপ্তাহে সাঁড়াসি অভিযান চালিয়ে মহাসড়কে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা চলাচল বন্ধ করেন জেলা পুলিশ বাহিনী।
মহামান্য হাইকোর্টের নির্দেশ ও জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাটারী চালিত ইজিবাইক চালক মালিক সমিতি রোববার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ৩ দিনের ঘর্মঘট পালন করছেন। তারা লোকাল সড়কে ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়ে লোকাল সড়কের যাত্রী সাধারন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। চলমান অনার্স ও স্নাতক পরীক্ষার্থীরা বেশী সমস্যায় পড়েন।
শহরে ছোট যানবাহনের সংকট মোকাবেলায় গ্রামীন পন্য পরিবহনের ভ্যান ও প্যাডেল রিক্সার কদর বেড়েছে শহরে। তবে সেটা চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় দ্বিগুনের অধিক ভাড়া গুনতে হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।
যাত্রী আরিফ, জুয়েল ও তারিক জানান, রেল স্টেশন থেকে ডিসি অফিসের ভাড়া ১০ টাকার স্থলে ভ্যানে যেতে হচ্ছে ২০ টাকায়। তবুও পাওয়া যাচ্ছে না ভ্যান ও প্যাডেল রিক্সা।
কলেজ ছাত্রী হিমু, অনামিকা অনা ও মিশু বলেন, মহিষখোচা থেকে আদিতমারী লোকাল সড়কে অটোরিক্সায় ১০ টাকা ভাড়ায় আদিতমারী এরপর বাসে ১০ টাকায় কলেজ আসতেন। কিন্তু হঠাৎ অটো বন্ধ হওয়ায় অনেকেই কলেজ যেতে পারেননি। শুধুমাত্র পরীক্ষার্থীরা জন প্রতি ৫০ টাকা ভাড়ায় লালমনিরহাট সরকারী কলেজে আসতে হয়েছে ভ্যান গাড়িতে। এ দুর্ভোগ দ্রুত সমাধানে উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, মহাসড়কে ইজিবাইক চলাচল না করতে মহামান্য হাইকোর্টের নির্দেশ। মহাসড়কে চলাচলের অনুমতি চাওয়া ইজিবাইক চালক মালিক সমিতির এ দাবি আইন সম্মত নয়। তাই জনভোগান্তি লাঘবে লোকাল সড়কে ট্রাফিক আইন মেনে ইজিবাইক চলাচল করতে চালক মালিক সমিতিকে আহবান জানানো হয়েছে। তবে মহাসড়ক ঘেঁষা বিভিন্ন স্থানে চলাচল সচল রাখার বিষয়টি ও এসব রুট নিয়ে ভেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com