বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রাশেদুল ইসলাম (১৭) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে নামুড়ি মহাবিদ্যালয় গেটে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় রাশেদুল।

নিহত রাশেদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে আদিতমারী উপজেলার নামুড়ি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় কলেজ শিক্ষকরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com