রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা হত্যাকান্ডের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি:
২০১৭ সালের ১৫আগষ্ট রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা বাজার শাখায় রাত্রিকালীন দায়িত্ব পালন কালে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন ব্যাংকটির কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এদিকে (১৫ আগষ্ট) তার হত্যাকান্ডের এক বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত সন্দেহভাজন আসামীরা ধরা ছোয়ার বাহিরে রয়েছে।
বুধবার (১৫ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের তিস্তা এলাকায় নিহত মুক্তিযোদ্ধার নিজ বাড়ীতে মুক্তিযোদ্ধা হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বড় ছেলে মাসুম মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। নিহত পরিবারের সকলে সংবাদ সম্মেলনে অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলন শেষে নিহত পরিবারের সকলে মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com