বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

লালমনিরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট কালেক্টরেট মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে চেম্বার অব কমার্স এর আয়োজনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন, সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ¦ নুরুজ্জামান আহমেদ বলেন, উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলাকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ জেলায় শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ মেলার মাধ্যমে লালমনিরহাট জেলার হস্ত শিল্পের মান বাড়াবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে রংপুর অঞ্চলের মানুষ মেলায় বিনোদন করতে পারবেন।

তিনি আরো বলেন, বিভেদ নয়, চাই সকরের ঐক্য।জেলায় এবারেই প্রথম এতো বড় সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে সাফল্য মন্ডিত করতে সকলের সর্বত্মক সহযোগীতা কামনা করেন।

মেলা আয়োজকের সিনিয়র ম্যানেজার মোঃ সোহেল রানা বলেন, ১০ টাকা প্রবেশ মুল্যে মেলায় রয়েছে চীনসহ দেশী বিদেশী ও দেশীয় শিল্পের বিভিন্ন রকমের প্রায় ৯০টি স্টল। রয়েছে শিশুদের জন্য শিশু পার্কসহ বিভিন্ন খেলার আইটেম, লায়ন সার্কাস, মটরসাইকেল খেলাসহ মেলায় আগত দর্শনার্থিদের বিনোদনের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, মেলার তত্বাবধায়ক সোহেল রানাসহ আওয়ামী লীগ ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com