সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে মাদক সেবন অবস্থায় ভূমি কর্মকর্তা আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এরশাদুল হাবিব বাবুসহ ২ জনকে গাঁজা সেবন অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জুন) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকা থেকে তাদের মাতাল অবস্থায় গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ। পরে বিকালে হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ভূমি কর্মকর্তা এরশাদুল হাবিব বাবর ১০ হাজার ও তার সহযোগি গোলাম রব্বানীর ৫ হাজার টাকা জরিমানা করেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, আমঝোল এলাকায় ভূমি কর্মকর্তা এরশাদুল হাবিব বাবু ও তার সহযোগি আদিতমারী উপজেলার আদিতমারী গ্রামের আব্দুস ছাত্তারের পূত্র গোলাম রব্বানী একসঙ্গে বসে গাঁজা সেবন করে মাতলামী করছিল। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
সোমবার বিকেলে তাদের হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক আমিনুল ইসলাম মাদক সেবনের দায়ে ভূমি কর্মকর্তা এরশাদুল হাবিব বাবুর ১০ হাজার টাকা ও তার সহযোগি গোলাম রব্বানীর ৫ হাজার টাকা জরিমানা করেন।

হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com