সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে মাদকসহ ৫ বিক্রেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে পুলিশের পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম, কাশিম বাজার ও হাতীবান্ধা উপজেলার দক্ষীন গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে ওসমান গনি (২৭), হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি কাশেমবাজার মৃত গোলাপ হোসেনের ছেলে মোঃ মফিজুল ইসলাম (২৮), মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ এনামুল হক ওরফে মজমুল (২২), ভেলাগুড়ি পূর্ব কদমা এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ পাভেল (৩০), হাতিবান্ধা উপজেলার দক্ষীন গড্ডিমারী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ মনোয়ার হোসেন রানা(২৫)।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার দলগ্রাম ও কাশিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ওসমান গনি, মফিজুল ইসলাম, এনামুল হক ওরফে মজমুল, মোঃ পাভেল ও ২৫ পিস্ ইয়াবাসহ হাতীবান্ধা উপজেলার দক্ষীন গড্ডিমারী এলাকা থেকে মনোয়ার হোসেন রানাকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানা ও হাতিবান্ধা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরের পর তাদের জেলহাজতে পাঠনো হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com