সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে পৃথক তিনটি অভিযানে ১০ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা ও ৬৭ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার(৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার পৃথক তিনটি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উউপজেলার কুলাঘাট ইউনিয়নের পুর্ব শিবেরকুটি গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক(৩৬), আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পশ্চিম দৌলজোড় গ্রামের হানিফ আলীর ছেলে আল আমিন ওরফে সাজু মিয়া(২৩), একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলম বাদশা(৪৫) ও লালমনিরহাট পৌরসভার শহীদ শাহজাহান কলোনীর ওসমান গণির ছেলে আব্দুল্লাহ আল মামুন সবুজ(৩৪)।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) সুশান্ত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ ভেলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫শত গ্রাম গাঁজাসহ আল আমিন সাজু ও আব্দুল্লাহ আল মামুন সবুজকে আটক করে। একই থানা পুলিশ অপর একটি অভিযানে ভাদাই ইউনিয়নের দেওডোবা গ্রামে অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবাসহ আলম বাদশাকে আটক করে।
অপর দিকে সদর থানা পুলিশ কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম বাজারে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ মোজাম্মেল হককে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।