শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে ইয়াবার বিকল্প ৪২০ পিচ (টাপেন্টা) নেশার ট্যাবলেটসহ লালমনিরহাট জেলা স্বেচ্ছোসেবক লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান মন্ডল (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
সোমবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের পৌরসভার থানা পাড়া এলাকা থেকে ওই টাপেন্টা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক আশরাফুজ্জামান মন্ডল পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মৃত মুর্ত্তুজা মন্ডলের পুত্র এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
লালমনিরহাট সদর থানার উপ-সহকারী (এসআই) রেলিম রেজা জানান, পৌরসভার পূর্ব থানা এলাকায় ইয়াবার বিকল্প নেশা জাতীয় (টাপেন্টা) ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ জনক ভাবে আশরাফুজ্জামান মন্ডলকে আটক করে পুলিশ হয়। পরে তার দেহ তলøাশী করে ইয়াবার বিকল্প ৪২০ পিচ (টাপেন্টা) নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম মাদকসহ দলের সহ-সভাপতি আশরাফুজ্জামান মন্ডলকে আটকের বিষয়টি নিশ্বিচ করে বলেন, লোক মুখে শুনেছি আশরাফুজ্জামান মন্ডল ৪২০ পিচ (টাপেন্টা) ট্যাবলেটসহ আটক হয়েছে। তবে এই ট্যাবলেট মাদকের আওতায় পড়ে কি না তিনি জানেন না। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর জায়গা আওয়ামীলীগে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন কেউ ছাড়া পাবে না। আটক আশরাফুজ্জামান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।