রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

লালমনিরহাটে মাদকসহ ড্রাগ সুপার ও সহকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে এক বোতল ফেন্সিডিলসহ জেলা ঔষুধ তত্ত্বাধায়ক(ড্রাগ সুপার) মেহিদী হাসান পল্লব(৩৩) ও তার অফিস সহকারী আতাউর রহমান সাজুকে(৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৩ জুলাই) দুপুরে তাদেরকে সদর উপজেলার দুরাকুটি এলাকা থেকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান পল্লব রাজশাহী জেলার রাজাপাড়া প্যারামেডিকেল রোড এলাকার আফজাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা ঔষুধ তত্ত্বধায়ক পদে কর্মরত। অপরজন তার অফিসের অফিস সহকাকারী (মাষ্টারোল) আতাউর রহমান সাজু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মমিনগঞ্জের মৃত আব্দুল খালেকের ছেলে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে পল্লব ও সাজুকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশী করে এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com