বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে মাদকসহ একই পরিবারের ৪ সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উত্তর বালাপাড়া গ্রামের মাদকবিক্রেতা বদরউদ্দিন ওরফে কান্দুরা ডাকাত (৬০), তার ছেলে জরিফুল ইসলাম (৩০), জরিফুলের স্ত্রী চায়না বেগম (২৩), আরেক পুত্রবধূ আরিফুলের স্ত্রী রুমি বেগম (২৩)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কুখ্যাত মাদকবিক্রেতা বদরউদ্দিন ওরফে কান্দুরা ডাকাত বাড়িতে মাদক মজুদ করে বিক্রি করেছে। পরে ওই বাড়ি ঘিরে পুলিশ তল্লাশি চালায়। এসময় মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি ড্রাম থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির চার সদস্যকে আটক করা হয়েছে।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com