সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে মহান মে দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট মহান মে দিবসে উপলক্ষ্যে   বিভিন্ন দলের শ্রমিক সংগঠন গুলো শহরে বর্ণাঢ্য র‍্যালী বের করে।

মঙ্গলবার(১ মে) সকাল ১০ টায় শ্রমিক সংগঠন গুলো নিজ নিজ কার্যালয় থেকে র‍্যালি বের করে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে আবার তাদের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দুপুরে জাতীয় শ্রমিকলীগ লালমনিরহাট জেলা শাখা শহরের প্রানকেন্দ্র মিশনমোড়ে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
সমাবেশ ও আলোচনা সভায় জেলা মটর শ্রমিকলীগের সাধারন সম্পাদক বুলবুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমান, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, পৌর আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, শ্রমিকলীগের সাবেক সভাপতি কাজি নজরুল ইসলাম তপন, যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম টিটু প্রমূখ।
একই সময় জেলা জাতীয় শ্রমিক পার্টি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভা করে।  আলোচনা সভায় মে দিবসের গুরুত্ব ও শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক আছির উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক পার্টির সদস্য সচিব ইয়াছিন আলী, যুব সংহতির সভাপতি নুরুজ্জামান প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল গুলোর শ্রমিক সংগঠন গুলো নিজ নিজ কার্যালয়োর সামনে আলোচনা সভা ও সমানেশ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com