সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে মটরসাইকেলের ধাক্কায় আহাদ আলী (৫৫)নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আহাদ আলী ভেলাবাড়ি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের চাপারহাট-লালমনিরহাট সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় আল আমিন ও সাইদুল দুইবন্ধু দ্রুতগতিতে মটরসাইকেল যোগে ভেলাবাড়ি বাজারে যাচ্ছিল। তাদের বেপরোয়া গতির মটরসাইকেলটি উল্লেখিত স্থানে পথচারী আহাদ আলীকে সজোরে ধাক্কা দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাজারে চিকিৎসকের কাছে নেয়ার পথেই সে মারা যায়।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মটরসাইকেল আরোহী আল আমিন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় পুলিশে কর্মরত। তার বাড়ি ভেলাবাড়ি এলাকায়। তার মটরসাইকেলের ধাক্কায় নিহত হন পথচারী আহাদ আলী ঘটনা স্থলেই মারা যায়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আপোষ মিমাংসার মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ফুলবাড়ি থানার ওসি ফুয়াদ রুহানী জানান, আল আমিন আমার থানায় কনস্টেবল(কম্পিউটার অপারেটর)পদে কর্মরত আছেন। আমি দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তিনি কোন ছুটি না নিয়ে আজ অফিসে অনুপস্থিত ছিলেন।