শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট সদও উপজেলার কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির। ব্যস্ত থাকবেই না বা কেন। কারন, তিনি এবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসারে কাছে গত ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন এবং ১২ ফেব্রুয়ারি যাচাই বাচাই-এ বৈধতা পাওয়ার পর পরই তখন থেকে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা আরও বেড়ে যায় ২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর। তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে তিনি “বই” র্মাকা পান।
কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির ইতিমধ্যে সদরের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারন ভোটারদের কাছে দোয়া প্রার্থনা চেয়ে দিন রাত ছুটে বেড়াচ্ছেন। সাধারন ভোটাররাও তাকে খুশি মনে দোয়া ও আশির্বাদ করে যাচ্ছেন। লালমনিরহাট সদর উপজেলায় আরো তিনজন ভাইচ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলো শ্রমিক নেতা জহুরুল হক টিটু (উরজাহাজ) প্রতীক, ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক (তালা) প্রতীক ও হৃদয় কুমার (টিউবয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এই তিন প্রার্থীর চেয়ে মাঠ পর্যায়ে আলোচনার কেন্দ্র বিন্দু এখন কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির। তরুন এই মানুষটি বহুদিন ধরে সাধারন মানুষের পাশে থেকে তাদের কথা পত্রিকায় লেখনির মাধ্যমে তুলে ধরেছেন সকলের কাছে। সাধারন মানুষের সুখ দুঃখ নিয়ে বেশ জোড়ালো সাংবাদিকতায় মেথে থাকেন হেলাল হোসেন কবির। যার কারনে কয়েকবার নিউজের শিরোনাম হতে হয়েছিলো তাকে। টাকার কাছে নিজের পেশাকে বিক্রি না করে প্রতিবেদন করে শক্ত হাতে। এমন কয়েকটি প্রতিবেদন প্রকাশ করায় ২০১২ সালে ১৭ ডিসেম্বর রাতে সন্ত্রাসীরা তাকে জবাই করে ফেলে রেখে যায়। আলøাহর অশেষ মহিমায় তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। অসহায় মানুষদের পাশে দাড়ানো যেন তার হৃদয়ে গেঁথে গেছে। বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ান তিনি।
সংবাদপত্রের মাধ্যেমে নারী ও শিশু নির্যাত হ্রাসকরন অসামান্য অবদান রাখায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রুপান্তর (এনজিও) যৌথ ভাবে গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় বালিকা ও যুব নারী সম্মেলনে-বেস্ট রিপোর্টাস এ্যাওয়ার্ড ২০১৫ প্রদান করেন হেলাল হোসেন কবিরকে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িত থেকে কাজের মাধ্যমে ছুটে চলা ও সমাজের বিভিন্ন দাবি নিয়ে মানব বন্ধন করে আসছেন দীর্ঘ দীন থেকে তিনি। হেলাল হোসেন কবির লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের-মকড়া ঢ ঢ গাছ গ্রামের সন্তান। সে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এক সাথে কাজ করতে চান। এজন্য তিনি সদর উপজেলার সকল ভোটারের সহযোগীতি কামনা করে তার বই প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত আছেন।