রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও ভুমি অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে জেলা শহরে এক র‌্যালী বের করা হয়।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলা ভুমি অফিস মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ মেলার উদ্বোধন করেন। ১০ এপ্রিল শুরু হয়ে আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত এ সেবা সপ্তাহ পালিত হবে।

পুরো সপ্তাহ জুড়ে সদর উপজেলা ভুমি অফিসসহ ৫টি উপজেলায় ও ইউনিয়ন ভুমি অফিসে স্বল্প সময়ে ই-মিউটেশন, ই-কর সেবা, নামজারী, খাসজমি ও কবুলীয়ত প্রদান করা হবে। সেবা সপ্তাহ সফল করতে লালমনিরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ভুমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুন, মাইকিং ও বর্ণাঢ্য শোভা যাত্রা’র মাধ্যমে প্রচার চালানো হবে।

এ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য “ভুমি সেবা ও জনগণের প্রত্যাশা” শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. শফিউল আরিফ সাংবাদিকদের এসব কর্মসূচির কথা জানান। এছাড়া যিনি ভুমি উন্নয়ন কর প্রদান করবেন তাকে পুরস্কৃত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, ডিডিএলজি মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায় প্রমূখ।

জেলা প্রশাসক মো. শফিউল আরিফ বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ভুমি অফিসে এসব ভুমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও এবারেই প্রথম ই-মিউটেশন, ই-কর সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবা সমূহ চালু করা হচ্ছে। গতিশীল ও দ্রুত ভুমিসেবা প্রদানই এ সপ্তাহ পালনের উদ্দেশ্য। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সাংবাদিকগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com