সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে ভিজিএফের ৬৫ বস্তা চাল রাখার দায়ে ইকবাল হোসেন (৩৮) একজনের সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টায় জেলা শহরের শাহজাহান কলোনীর ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির।

কারাদন্ড প্রাপ্ত ইকবাল হোসেন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ এলাকার মোঃ আকবর আলরি ছেলে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদেও ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে ইকবালের চালের গোডাউন থেকে সরকারী ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার করে। এসময় গোডাউনের মালিক ইকবালবে আটক করা হয়। পরে ভ্রাম্যান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। রাত অনেক হওয়ায় আগামীকাল বুধবার সকালে তাকে জেলহাজতে প্রেরন করা হবে বলেও তিনি জানান।

তবে ইকবালের ফুপাতো ভাই মনতাজ আলী বলেন, আমার ভাই চালের ব্যবসা করে ঠিকই। তবে কোন অবৈধ ব্যবসার সাথে সে জড়িত নয়। আর চাল গুলো ধরা হয়েছে সেগুলো ভিজিএফের চাল নয়। এই চাল গুলো মুড়ি বানানোর চাল। চাল গুলো সরকারী বস্তায় রাখার অপরাধে আমার ভাইকে বিনা অপরাধে এ দন্ড দেয়অ হলো। তিনি এর সুষ্ঠু তদন্ত দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com