সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-২

লমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে বিয়ের বাড়ী থেকে ফেরার পথে মহেন্দ্র (থ্রী হুইলার) গাড়ীর সাথে ট্রলির সংঘর্ষে বরের বোন ও চাচা নিহত হয়েছে। এ ঘটনায় বর পক্ষের আরো ৭ জন আহত হয়েছে।
শুক্রবার (১ জুন) ভোর রাতে জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতী মেলারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি পার্শ্ববতী হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা মেডিকেল পাড়া এলাকার নুর ইসলামের মেয়ে বিলকিস আক্তারের সাথে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের আমিনুর রহমানের ছেলে ইকবাল হকের বিয়ে ঠিক হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে বর পক্ষের লোকজন ৩টি থ্রি হুইলার মহেন্দ্র গাড়ী যোগে বিয়ে পড়াতে যায়। বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে ধবলসতী মেলারবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মহেন্দ্রর (থ্রী হুইলার) সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলে বরের বোন তানজিনা আক্তার (৩০) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে বরের চাচা আব্দুল লতিফ (৪০) মারা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন বরের ভগ্নিপতি আমিনুর রহমান (৩২), বরের ভাবী লাকী আক্তার (২৫), ফরিদুল ইসিলাম (৪০) ও মহেন্দ্র চালক রিপন আলী (২৯)সহ ৭ জন। আহতদের পাটগ্রাম, হাতীবান্ধা ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
পাটগ্রাম থানার ওসি সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com