সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মোয়াজ্জেমের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মসজিদ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ফজলুল হক (৬৮) নামে মসজিদের মোয়াজ্জেমের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরের পর উপজেলার কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকার বাসিন্ধা এবং কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম।

স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর থেকে কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম(খাদেম) হিসাবে কাজ করেন। শনিবার দুপুরে মসজিদ ও মসজিদের আশপাশের গাছের আগাছা পরিস্কার করার সময় আটকে যায়। পরে স্থানীয় মুসুল্লিরা মোয়াজ্জেমকে খোঁজা খুজি করলে মুসুল্লিরা দেখতে পায় বিদ্যুৎতের তারে আটকে আছে। পরে আত্মচিৎকার করলে মুসুল্লিরা ছুটে গিয়ে উদ্ধার মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে কথা বলে তাকে বিকেলে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com