রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদেশি পিস্তলসহ শরিফুল ইসলাম (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতার শরিফুল উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

প্রেস ব্রিফিং এ তিনি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র চোরাচালানসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র‌্যাব-১৩ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ শরিফুল ইসলামকে আটক করা হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৩ একটি মামলা করে আসামিকে থানায় সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com