শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি॥

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের আওতাধীন লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোরকমন্ডল উচাটারী নামক স্থানে সীমান্ত পিলার ৯২৯/৫-এস (জিআর ৪৯৪৭৫৯ মানচিত্র ৭৮এফ/৮) এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেড় ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠক হয়।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র পক্ষে ৬ সদস্য বিশিষ্ট টিমের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম এবং অপরদিকে ভারতীয় বিএসএফ এর পক্ষে ৬ সদস্য বিশিষ্ট টিমের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট রাজওয়ান্ত শিং ঠাকুর। বেঠকে উভয় ব্যাটালিয়নের পক্ষ থেকে আন্তঃ সীমান্ত অপরাধ রোধ, ৬ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচারসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দূষ্কৃতিকারী, অস্ত্র, গোলাবারুদ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ করা হয়।

পতাকা বৈঠক শেষে গোরকমন্ডল উচাটারী নামক এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক কর্তৃক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আন্তঃ সীমান্ত অপরাধ রোধকল্পে সীমান্তবর্তী জনসাধারনের মাঝে সতর্কতা প্রদান করেন। এ সময় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক আলোচনা সভায় সীমান্তে বসবাসকারীদের উদ্দেশ্যে বলেন, কোন বাংলাদেশী চোরাকারবারী, দাঙ্গাল যাতে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে, সীমান্তবর্তী জনগন যাতে তাদের গরু ছাগল শূন্য লাইনে না নিয়ে যায় এবং কোন প্রকার মাদকদ্রব্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সীমান্তবর্তী জনসাধারনকে সতর্ক থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com