সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও থ্রিপিচ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ি ও থ্রি-পিছ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে হাতিবান্ধা উপজেলায় বিজিবি’র আওতাধীন বনচৌকি বিওপি’র টহল দলের সদস্যরা ভারতীয় এই শাড়ি ও থ্রিপিচ উদ্ধার করেন।
লালমনিরহাট বিজিবি সুত্র জানায়, ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) লালমনিরহাট এর আওতাধীন বনচৌকি বিওপি’র টহল দল বৃহস্পতিবার দুপুরে হাতিবান্ধা উপজেলার বনচৌকি নামক এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় বনচৌকি বিওপি’র টহল দলের সদস্যরা ১০৭টি ভারতীয় থ্রি-পিচ, ২৪টি ভারতীয় শাড়ি এবং ১টি ভারতীয় ওড়না আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। আটককৃত মালামাল দুপুরের পর কাষ্টম অফিসে জমা করা হয়েছে।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, সীমান্তবর্তী মানুষকে আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা সীমান্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com