রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বালাটারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যগন ৪০১ বোতল ফেন্সিডিল ও দুইটি বাইসাইকেল উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বালারহাট বিওপি’র সদস্যগণ এই বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল গুলো উদ্ধার করেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সুত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বালারহাট বিওপি’র সীমান্ত পিলার ৯৩১/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাটারী নামক এলাকা হতে ৪০১ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও মাদক পারাপারের জন্য ব্যবহৃত দুইটি সাইকেল উদ্ধার করে বিজিবি সদস্যরা। পরে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য গুলোর জব্দ তালিকা করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার ৪শত টাকা। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত আছে বলেও সুত্রটি নিশ্চিত করেছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার মোতাবেক বিজিবি সদস্যগণ সীমান্তে টহল তৎপরতা আরো জোরদারসহ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্তবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভুমিকা সীমান্তকে আরো নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com