শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মইনুল ইসলাম নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৩০ জুন) বিকেলে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রংপুর অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তাদের কাছে এখন পর্যন্ত বাংলাদেশী কোনো পরিবার অভিযোগ করেনি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষ থেকেও জানানো হয়নি। আহত মইনুল শ্রীরামপুর ইউনিয়নের ধবের পাড়া এলাকার নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন মইনুল ইসলামসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া ১৪০ বিএসএফ’র টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মইনুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরে বিএসএফ’র টহল দল তাকে আটক করে ভারতীয় মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে মইনুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রংপুর অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ধরণের ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই। এ ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশী কোনো পরিবার অভিযোগও করেনি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষ থেকেও জানানো হয়নি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে বিজিবি’র পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com