বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্যোশ্যেমূলক ভিত্তিহীন মামলায় কারাদন্ড দেয়ার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় হতে লিফলেট বিতরণ করা হয়। ১ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লালমনিরহাট জেলা বিএনপি এ লিফলেট বিতরন করে ।
জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু উপস্থিত থেকে লিফলেট বিতরণের উদ্বোধন করেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।