শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড

লালমনিরহাট প্রতিনিধি॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা সাজা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনেই এক বিক্ষোভ সমাবেশ করে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা সাজা প্রত্যাহারের দাবীতে সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হকের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিল বের করতে না পেরে তারা বিএনপি কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হোসেন মজনু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারন সম্পাদক জাহঙ্গিীর আলম আনন্দ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com