সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩এপ্রিল) বিকেলে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের দিকে যেতে থাকলে পুলিশ বাঁধা দেয়।
পরে মিছিলটি ঘুরে এসে এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সেক্রেটারি হাফিজুর রহমান বাবলা, বিএনপি নেতা আফজাল হোসেন,একেএম মমিনুল হক,আব্দুল হালিম,মহিউদ্দিন আহমেদ লেমন প্রমুখ।