বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাঁধা

লালমনিরহাট প্রতিনিধি॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও র‌্যালীতে বাঁধা দিয়েছে পুলিশ। বিএনপি কার্যালয় থেকে র‌্যালী বের হলেও শহরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। ফলে বিএনপি র‌্যালী না করেই কর্মসুচির সমাপ্ত ঘোষনা করে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সুচনা করেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

পরে লালমনিরহাট জেলা বিএনপি’ কার্যালয়ে বিএনপি’ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা শেষে দুপুর ১টায় র‌্যালী বের হলেই পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকেই কর্মসুচির সমাপ্ত ঘোষনা করা হয়।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএমমমিনুল হক, জেলা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com