মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাদন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবীতে লালমনিরহাট জেলা বিএনপি অবস্থান কর্মসুচি পালন করেছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসুচি পালিত হয়।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক এমএ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ।
এর আগে সকাল থেকে শত শত বিএনপি’র দলীয় নেতাকর্মীরা মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে জমায়েত হয়। পরে সেখানে ১১টা থেকে ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য এবং বিভিন্ন স্লোগান দেয়। অবস্থান কর্মসূচিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস ছাত্তার।