শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১২

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট সদর উপজেলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ট্রাকের সহকারী চালকসহ দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত আরও ১২ জন যাত্রী।

আজ শুক্রবার(২৩ নভেম্বর) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান(১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম (৪৫)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামি একটি ট্রাক সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় চাকা বিকল(পাম্পচার) হয়। সেই ট্রাক সচল করতে কাজ করছিল ট্রাক চালক আর তা উৎসুক দর্শকের মত দেখছিল মোস্তাফিজার ও তার পরিবারের লোকজন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামি হক পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে তাদেরকে ধাক্কা দিলে শিশু মোস্তাফিজার ও সহকারী ট্রাক চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এতে বাসের অন্তত আরও ১০জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করে। খবর পেয়ে সদর থানা পুলিশ বাস ও ট্রাক দুটি সড়িয়ে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক যোগাযোগ সচল করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com