বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মজিদ(৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট বড়বাড়ি জুড়াবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শীবগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামি একটি যাত্রীবাহী বাস বড়বাড়ি জুুুড়াবান্ধা এলাকায় বাইসাইকেল আরোহী আব্দুল মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।