রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টর চালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে দিনেশ চন্দ্র (৪০) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক দিনেশ চন্দ্র উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী জোড়াদেবী এলাকার মৃত জতীন্দ্র নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ট্রাক্টরের জন্য তৈল নিতে ফাতেমা ফিলিং স্টেশন যায়। ওই সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের একটি বাস ধাক্কা দিলে বাসের নিচে পড়ে যায়। বাসটি দিনেশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com