শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ জাতীয়ভাবে সারাদেশ ব্যাপী বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে লালমনিরহাটে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের মিশন মোড় গোল চত্বরে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, (এনসিটিএফ) ন্যাশনাল চিলড্রেন ট্রাসর্ফোস লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট শিশু একাডেমীর আয়োজনে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনু্ষ্িঠত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধক্ষ্য নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান, গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সিনিয়র সাংবাদিক গোকুল রয়, বত্রিশ হাজারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ বাল্য বিবাহর কুফল, আইন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচোনা করে। মানববন্ধনে জেলার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ, জন প্রতিনিধি, এনসিটিএফ এর সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।