সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে বাবার সাথে অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥ বাবার সাথে অভিমান করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু হাসান (২৩) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত আবু হাসান উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া মজুয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে লালমনিরহাট সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু হাসান নিজ বাড়ির তামাক চুরি করে বিক্রি করে। বিষয়টি জানার পর তার বাবা হাসানকে মারপিট করে। এতে অভিমান করে রাতে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে হাসান। সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে। পরে স্থানীয়দের খবরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে তার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com