শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ অবস্থায় আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৩৭) নামে এক মাদকবিক্রেতা মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

রোববার (২৬ মে) গভীর রাতে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ আবুল কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামছুল হকের ছেলে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকা দিয়ে পার হচ্ছে। পরে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক পাচারকারী চক্র পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে আবুল কালামের দুই পায়ে লাগে। পরে পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ সময় ঘটনাস্থলে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের এ হামলায় হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান মিজান ও কনস্টবল জাহিদুল ইসলাম আহত হন। তারাও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন।

লালমনিরহাট পুলিশ সুপার(এসপি) এসএম রশিদুল হক বলেন, মাদকবিক্রেতা আবুল কালামের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com