বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ সাজেদুল ইসলাম মিঠু (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ আলম।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দুরাকুটি-বড়বাড়ি বাইপাস রোডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজেদুল ইসলাম মিঠু সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেক নগর এলাকার নজির হোসেনের ছেলে।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, একটি মাদক পাচারকারী চক্র ভারতীয় সীমান্ত থেকে মাদক নিয়ে ফিরছে এমন একটি গোপন খবরে দুরাকুটি-বড়বাড়ি বাইপাস রোডে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে চক্রটি পুলিশের উপর হামলা করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়লে সাজেদুল ইসলাম মিঠু’র দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার সাজেদুল ইসলাম মিঠু’র বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com