শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৮ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ জাকির হোসেন ওই এলাকার কাজিচওড়া এলাকার আজিজ মিলেটারির ছেলে।

রোববার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, রাতে মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক বিক্রেতা নিজপাড়ায় এসেছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। খবর পেয়ে মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশও পাল্টা শর্টগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি দু’টি মাদক ব্যবসায়ী জাকিরের দুই পায়ে লাগে। এক সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একশ’ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, জাকিরের বিরুদ্ধে থানায় নয়টি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। যার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com