সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্রী প্রফুল্ল্য কুমার (৪৯) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের উত্তরটারী গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল জানান, টানা বৃষ্টির কারনে কৃষি জমিতে কাজ না থাকায় দিনমুজুর প্রফুল্ল্য কুমার বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচন্ড বজ্রপাতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

বৃষ্টির পরে আরও অনেকে মাছ ধরতে গেলে প্রফুল্ল্য কুমারের মরদেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com