মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সদরের হারাটী ইউনিয়নে বজ্রপাতে সালেহা বেগম (২৮) নামে এক কৃষানীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হারাটী ইউনিয়নের খামারগোবিন্দ গ্রামে নিহতের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষাণি সালেহা বেগম ওই গ্রামের নান্নু মিয়ার স্ত্রী।
হারাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন সালেহা বেগম। বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলে ঘরে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।