বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে ২১ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যাবসায়ী আনোয়ার হোসেন ওই ইউনিয়নের কর্নপুর (চরফলিমারী) এলাকার মোঃ আলতাফ হোসেনের ছেলে।

লালমনিরহাট ডিবি পুলিশের (গোয়েন্দা পুলিশ) উপ সহকারী (এস আই) মোস্তাক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় আনোয়ার হোসেন পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আটক মাদক আনোয়ার হোসেনকে আসামী করে সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com