সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২ বোতল ফেন্সিডিলসহ আবুল কালাম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার দক্ষিন ধুবনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কালাম উপজেলার বাড়াইপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার দক্ষিন ধুবনী এলাকায় অভিযান চালিয়ে কালামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।