বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে ফসলি জমি নষ্ট করে খাল খনন করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় শত শত বিঘা আবাদী জমি ও জমির ফসল নষ্ট হওয়ায় ২ শত ৭৬ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়ে আদালতের স্বরনাপন্ন হয়েছে। আদালত কৃষকদের ফসল ও জমির ক্ষতিপুরণ দেয়ার পর খাল খননের কাজ শুরুর নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে খাল খননের চেষ্টা করছেন ঠিকাদার ও তার লোকজন। ফলে আদালতের নির্দেশ অমান্যসহ এ খাল খনন যেন কৃষকের গলার কাটা হয়ে পড়েছে।
জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় ১ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার খাল খননের প্রকল্প গ্রহন করেন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পান রফিকুল ইসলাম ফরহাদ নামে এক ঠিকাদার। আইন অনুয়ায়ী খাল খনন শুরু করার আগে জমি অধিগ্রহন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণ দেয়ার নিয়ম রয়েছে। কৃষি জমি অধিগ্রহনের নিয়মে আরো বলা হয়েছে, প্রয়াজনে তিন গুন বেশি মুল্য দিয়ে কৃষি জমি অধিগ্রহন করতে হবে। কিন্তু এ প্রকল্পে কোনা কিছু না মেনেই হঠাৎ করে ঠিকাদার খাল খনন শুরু করেন। এতে শত শত বিঘা জমি এবং ওই সব জমির উঠতি ফসল নষ্ট হয়। পরে স্থানীয় কৃষকরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনর জন্য মহামান্য হাইকার্টের স্বরনাপন্ন হয়। মহামান্য হাইকোর্ট ২০১৯ সালর ৯ সেপ্টেম্বর কৃষকদের জমির সঠিক মুল্য প্রদান ও ক্ষতিপুরুণ দেয়ার নির্দেশনা দিলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখে নাই। উল্টো বিভিন্ন সময়ে কৃষকদের নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে খাল খননের চেষ্টা করেই যাচ্ছেন ঠিকাদারের লোকজন। ক্ষতিগ্রস্থ কৃষক জমির উদ্দিন, বিনয় চন্দ্র ও আব্দুল বাফত আলী বলেন, ঠিকাদারের পক্ষে পাটগ্রামের সামসুল হাজী নামে এক ব্যক্তি প্রায় সময় খাল খননের চেষ্টা করেন। আমরা প্রতিবাদ করলে আমাদের নানা ভাবে ভয়ভীতি দেখান মাসসুল হাজীর লাকজন। তবে এ অভিযাগ অস্বীকার করছেন সামসুল হাজী ও তার লোকজন।
এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলাম ফরহাদের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বার্ডের কর্মকর্তাদের দাবী, সকল নিয়ম মেনেই খাস জমিতে খাল খনন করা হচ্ছে।
পাটগ্রামের ইউএনও মশিউর রহমান বলেন, ওই খাল খননের কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপুরুনের জন্য মহামান্য হাইকার্ট একটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মেনে ক্ষতি পুরুণ দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি ক্ষতিপুরণ না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।