সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

লালমনিরহাটে প্রধানমন্ত্রী বরাবরে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে (১-৭মে,২০১৮) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
বুধবার (১০ এপ্রিল) দুপরে জেলার আদিতমারীতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র জেলা সভাপতি খোরশেদ আলম সাগর। এর আগে কালীগঞ্জের ইউএনও রবিউল হাসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ’র জেলা সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহেম্মদ শিপন। পরে হাতীবান্ধায় ইউএনও আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ’র জেলা ইউনিট সম্পাদক আসাদুজ্জামান সাজু।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেন, আদিতমারী প্রেসক্লাব সম্পাদক সুলতান হোসেন, দৈনিক বণিক বার্তা’র প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, ডিবিসি নিউজের’র প্রতিনিধি মাজেদ মাসুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, মোহনাটিভি’র প্রতিনিধি সুমন খান, দৈনিক দাবনাল প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নুরনবী সরকার, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি কাজী শাহ আলম, নতুন সময় ডটকম’র প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, নিউজ৭১’র প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুল ও সাংবাদিক মানজারুল ইসলাম বিল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com