বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ : থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক তরুনী(১৭) নিজ বাড়িতে জোর পূর্বক ধর্ষন করে ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার(৫ সেপ্টেম্বর) বিকেলে ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিঙ্গাদার গ্রামের মৃত বাবু লালের ছেলে লম্পট শুশীল চন্দ্র(৪৬)  গত শনিবার(১ সেপ্টেম্বর) দুপুরে তার প্রতিবেশী এক বাক প্রতিবন্ধি তরুনীকে(১৭) বাড়িতে একা পেয়ে ওই তরুনীর ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষন করে। মেয়েটির চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে তারা তরুনীকে উদ্ধার করেন।
বিষয়টি ধর্ষিতা ইশারায় পরিবারের লোকজনকে অবগত করে। এ ঘটনায় পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপনের নেতৃত্বে এক বৈঠকে ৫০ হাজার টাকা জরিমানা করে মাতব্বররা ভাগবাটোয়ারা করেন বলে ধর্ষিতার পরিবারের অভিযোগ। তবে এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তুলেননি।
বিষয়টি জানাজানি হলে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম  বুধবার রাতে ঘটনাস্থল তদন্ত করে মেয়েটির পরিবারের কাছে ওই রাতেই লিখিত অভিযোগ নিয়ে শুশীল চন্দ্রের বিরুদ্ধে ধর্ষন মামলা গ্রহন করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিতার মায়ের অভিযোগটি তদন্ত করে নিয়মিত মামলা হিসেবে রুজ্বু করা হয়েছে। ধর্ষক শুশীল চন্দ্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com